ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্ত দুদকের

প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়
সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক মামলার সিদ্ধান্ত দুদকের ছবি : সংগৃহীত

প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং তার স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে দুটি পৃথক মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।  


১৬ নভেম্বর রোববার  বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। 

ব্রিফিংয়ে জানানো হয়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতায় অপব্যবহার করে ১ কোটি ৮২ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মায়ার বিরুদ্ধে। একইসাথে ১৬ টি ব্যাংক হিসাবে ২৫৫ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি মামলার সিদ্ধান্ত হয়। 

এছাড়া মায়ার ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী পারভীন আক্তারের বিরুদ্ধে ৮ কোটি ৬ লাখ অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুকক। একই সাথে তার ৩৬ টি ব্যাংক একাউন্টে ১১১ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পারভীন ও মায়া দুইজনকে আসামি করে আরও একটি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। 

এদিকে, রেলের লাগেজ ভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে সাবেক ডিজি শামসুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ