ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

অস্ট্রেলিয়ায় রেস চলাকালীন সময় সমর্থকদের ওপর উঠে গেল গাড়ি, আহত ৯

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার ওয়ালচা শহরে ডেমোলিশন ডার্বি রেস চলাকালীন একটি গাড়ি জনসমুদ্রে ঢুকে পড়ে। এতে ৯ জন আহত হয়েছেন,
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:০ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ১২:০ সময়
অস্ট্রেলিয়ায় রেস চলাকালীন সময় সমর্থকদের ওপর উঠে গেল গাড়ি, আহত ৯ ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার ওয়ালচা শহরে ডেমোলিশন ডার্বি রেস চলাকালীন একটি গাড়ি জনসমুদ্রে ঢুকে পড়ে। এতে ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ। 

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে ওয়ালচা শহরে অনুষ্ঠিত রেসে অংশ নেয়া একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গ্র্যান্ডস্ট্যান্ডে ধাক্কা দেয়। সেসময় সমর্থদের ভিড়ে ঢুকে যায় গাড়ি।

রেসটি বার্ষিক ওয়ালচা মোটরসাইকেল র‍্যালির অংশ হিসেবে ডেমোলিশন ডার্বি আকারে আয়োজিত হয়েছিল—এটি একটি ধরনের মোটরস্পোর্ট যেখানে ড্রাইভাররা একে অপরের যানবাহনে ধাক্কা মারেন।

উত্তর টেবল্যান্ডসের সংসদ সদস্য ব্রেন্ডান মোয়লান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ৯ জন এখনও হাসপাতালে রয়েছেন এবং 'তারা এখন সবাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন'।

পুলিশ জানিয়েছে, আহতের বয়স ২০ থেকে ৭৫ বছরের মধ্যে, আর গুরুতর আহত ব্যক্তি একজন ৫৪ বছর বয়সী পুরুষ। ঘটনার তদন্ত চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ