ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মধুপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, বিনিময় পরিবহনে আগুন

টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
মধুপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, বিনিময় পরিবহনে আগুন ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গোলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ওই পরিবহনের অন্য আরেকটি বাসে আগুন ধরিয়ে দেন। 

এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, রাতে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুপুরের গোলাবাড়ি নামক স্থানে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয় জনতা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। 

তিনি আরও জানান, বিক্ষুব্ধ জনতা ঢাকাগামী বিনিময় পরিবহনের অন্য একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা