ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

দলগুলো নারী অধিকার নিয়ে ইতিবাচক কথা বললেও বাস্তবে উল্টো কাজ করছে: শহিদুল আলম

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম বলেছেন, আমরা নারীদের সমান অধিকারের কথা বলি। তবে বলা ও করার
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
দলগুলো নারী অধিকার নিয়ে ইতিবাচক কথা বললেও বাস্তবে উল্টো কাজ করছে: শহিদুল আলম ছবি : সংগৃহীত

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম বলেছেন, আমরা নারীদের সমান অধিকারের কথা বলি। তবে বলা ও করার মধ্যে সামঞ্জস্য থাকে না। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো নারী অধিকার নিয়ে অনেক ইতিবাচক কথা বললেও বাস্তবে তা উল্টো কাজ করছে। এর কারণ আমাদের ভাবতে হবে।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিজ মিলনায়তনে 'গণতন্ত্র বিনির্মাণে নারী: আমরা কী পেলাম' শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ওপর অনেক বিশ্বাস ও আশা ছিল। তবে নারী কমিশনের ওপর অবমাননাকর বক্তব্যের পর সরকারের শক্ত অবস্থান না থাকা দুঃখজনক। এ সময় নারীর ক্ষমতায়ন না হলে দেশে মৌলিক পরিবর্তন আসবে না

অধ্যাপক সামিনা লুৎফা বলেন, নারীদের আবারও ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলার চেষ্টা চলছে। বিশ্বজুড়েই নারী-পুরুষ সবারই শ্রমঘণ্টা কমানো ও অবসর নিয়ে আলোচনা হচ্ছে। তবে শুধু নারীর শ্রমঘণ্টা কমানোর কথা বললে তার উদ্দেশ্য নিয়ে গবেষণা প্রয়োজন। এ সময় ৫ ঘণ্টার কম কাজ করলে অনেক কোম্পানি নারীকে নিয়োগ দিতে চাইবে না বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা