ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক গায়িকা মৈথিলী ঠাকুর

বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয় পেয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগর
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৯ সময়
বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক গায়িকা মৈথিলী ঠাকুর ছবি : সংগৃহীত

বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয় পেয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগর আসনে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে পরাজিত করেন মাত্র ২৫ বছর বয়সী এই শিল্পী। এতে তিনিই হয়েছেন এ নির্বাচনে ‘বিহারের সবচেয়ে কম বয়সী’ বিধায়ক।

সংগীত জগতে দীর্ঘদিন ধরে ব্যস্ত থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম তার। বাবা ও দাদার কাছ থেকে শুরু শাস্ত্রীয় ও লোকসংগীতের শিক্ষা। ২০১৭ সালে টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে আলোচনায় আসেন তিনি। পরে সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।

জয়ের পর এএনআইকে মৈথিলী ঠাকুর বলেন, এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন শুধু আলিনগরের উন্নয়ন নিয়েই ভাবছি।

উল্লেখ্য, মাত্র ২৫ বছর বয়সেই বিশাল সম্পত্তির মালিক মৈথিলী ঠাকুর। নির্বাচনী হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য দেওয়া হয়েছে। মৈথিলীর রয়েছে কোটি রুপির উপরে ব্যাংক ব্যালেন্স। তার অলংকারের মূল্য প্রায় ৫০ লক্ষ রুপি। ৩ কোটি রুপির একটি ফ্ল্যাটও রয়েছে। এছাড়া প্রায় ৯০ লাখ রুপির একটি জমির অর্ধের মালিকানা রয়েছে তার নামে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ