ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে: বিএনপি মহাসচিব

আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া দেশের মানুষের অধিকার। বিএনপি ক্ষমতায় আসলে গঙ্গা ব্যারেজ তৈরি করে
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে: বিএনপি মহাসচিব ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া দেশের মানুষের অধিকার। বিএনপি ক্ষমতায় আসলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নবেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত 'পদ্মা বাঁচাও' সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালে গঙ্গার (পদ্মা) পানি বন্টন চুক্তি শেষ হওয়ার পর ভারতের পদক্ষেপ কী হবে তা অনিশ্চিত। সে সময় যে সরকার ক্ষমতায় আসবে, তারা শক্তিশালী না হলে পদ্মাপাড়ের মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় তিনি বলেন, ভারতের দাদাগিরি আর দেখতে চায় না দেশের জনগণ, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সহযোগিতা চাই। অন্যথায় ভারত কখনও বাংলাদেশকে বন্ধু হিসেবে পাবে না।

শেখ হাসিনা দিল্লিতে বসে আবার মানুষ মারার হুমকি দিচ্ছে। তার মামলার রায়কে ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে। ফ্যাসিস্ট শক্তি যেনে আর মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সকলকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেছেন, একটা দল দেশকে সঙ্কটের মুখে ফেলেছে। ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে। হুট করে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের মানুষ আপনাদের বিশ্বাস করে না, সহজে ভোট দেবে না। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছে জামায়াত।

জামায়াত সবার আগে নির্বাচনের প্রস্তুতি নিলেও পরাজিত হবার ভয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে, যত দেরি হচ্ছে দেশ তত দুর্বল হয়ে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার