ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জম্মু–কাশ্মিরে থানায় বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ, ৯ জনের প্রাণহানি

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জম্মু-কাশ্মিরের একটি পুলিশ স্টেশনে জব্দকৃত বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১০:২ সময়
জম্মু–কাশ্মিরে থানায় বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ, ৯ জনের প্রাণহানি ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জম্মু-কাশ্মিরের একটি পুলিশ স্টেশনে জব্দকৃত বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯ জন।

শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে রাজ্যের শ্রীনগরের নওগাম থানা চত্বরে এ ঘটনা ঘটে।

সম্প্রতি কাশ্মিরের ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। সেগুলো থানা চত্বরে পরীক্ষা-নিরীক্ষার সময় এ বিস্ফোরণ হয়।

আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

জব্দ করা বিস্ফোরকের মধ্যে বেশিরভাগই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে স্থাপনাটির একাংশ ধসে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ ছিটকে পড়ে।

তদন্তকারীরা মনে করছেন, সন্দেহভাজনরা তড়িঘড়ি করে আইইডি প্রস্তুত করায় সেটি সঠিকভাবে সক্রিয় করা হয়নি। আতঙ্কে তারা বিস্ফোরক যথাযথভাবে সেট করতে পারেননি, ফলে পরিকল্পনা অনুযায়ী বড় ধরনের ক্ষতি করতে ব্যর্থ হয়েছে।

নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকাজ এখনও চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা