ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত, কীভাবে ছড়ায়?

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় প্রাণঘাতী মারবার্গ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রথমবারের মতো এ ভাইরাস-সৃষ্ট রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২০ সময়
ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত, কীভাবে ছড়ায়? ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় প্রাণঘাতী মারবার্গ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রথমবারের মতো এ ভাইরাস-সৃষ্ট রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওমো অঞ্চলে ৯ জনের দেহে জীবাণুটি শনাক্ত হওয়ার পরই এ কথা জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরা।

ভাইরাল হেমোরেজিক ফিভার সন্দেহে রোগ পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে মারবার্গ ভাইরাসের উপস্থিতি। ইবোলা ভাইরাসের সমগোত্রীয় ফিলোভাইরাস মারবার্গকে আরও তীব্র ও প্রাণঘাতী বলছেন বিশেষজ্ঞরা।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, এখনও এ ভাইরাসের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত ব্যক্তি সাধারণত জ্বর, র‍্যাশ, এবং তীব্র রক্তক্ষরণের শিকার হয়ে থাকে। মূল উৎস বাদুড় হলেও, সংক্রমিত ব্যক্তির শরীরের তরল বা দূষিত বস্তু স্পর্শের মাধ্যমে ছড়ায় এ জীবাণু।

মারবার্গ ভাইরাস কী ও কীভবে ছড়ায়?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুসারে, প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সমগোত্রীয় হলো মারবার্গ। ১৯৬৭ সালে জার্মানির মারবার্গ ও ফ্রাঙ্কফুর্ট এবং সার্বিয়ার বেলগ্রাদে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর ৩১ জন আক্রান্ত ও ৭ জনের মৃত্যুর পর প্রথম মারবার্গ ভাইরাস শনাক্ত হয়। আফ্রিকান সবুজ বানর এবং শূকর এই ভাইরাসের জীবাণু বহন করে। মানুষের মধ্যে এটি ছড়ায় প্রধানত বাদুড়ের বসবাস আছে এমন গুহা ও খনিতে দীর্ঘদিন অবস্থান করা ব্যক্তির মাধ্যমে।

এছাড়াও মানুষের মধ্যে এটি ছড়ায় দৈহিক তরল এবং আক্রান্ত ব্যক্তির রক্ত স্পর্শের মাধ্যমে। এমনকি সুস্থ হওয়ার পরও বেশ কয়েক মাস আক্রান্ত ব্যক্তির রক্ত বা বীর্য থেকে অনেকের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ