ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণ, ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালিয়ে ভিডিও করা ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর)
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণ, ছাত্রদল নেতা বহিষ্কার ছবি : সংগৃহীত

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুর চালিয়ে ভিডিও করা ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কার হওয়া ইমরান আহমেদ সজীব পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। গত বৃহস্পতিবার সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি কক্ষে ঢুকে সে ভাঙচুর চালায়। ক্যাপ পরে, মুখ ঢেকে পরিচয় গোপনেরও চেষ্টা করে। এ সময় তার সহযোগীদের দিয়ে ভিডিও ধারণ করায় সে। সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানাতে শুরু করে শিক্ষার্থীরা। তবে কী উদ্দেশ্যে কলেজে এ হামলা ও ভাঙচুরের ঘটনা, তা জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।

এ ঘটনায় ওই দিন রাতেই কলেজ অধ্যক্ষ পান্নালাল দে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পরিচয় নিশ্চিত হলে ইমরান আহমেদ সজীবকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ