ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

চুয়াডাঙ্গার সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার গ্রেফতার

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করেছে
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৯ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৯ সময়
চুয়াডাঙ্গার সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার গ্রেফতার ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জামাল আল নাসেরও তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচি উপলক্ষে নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছর তিনি ছিলেন চুয়াডাঙ্গার অন্যতম প্রভাবশালী রাজনীতিক।

পুলিশ জানায়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলাসহ চুয়াডাঙ্গার মোট চারটি মামলার আসামি তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ