ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংক ও গণপূর্ত অফিসে একাধিক পেট্রোলবোমা নিক্ষেপ

গোপালগঞ্জের উলপুর গ্রামীণ ব্যাংক শাখায় এবং গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গ্রামীণ ব্যাংক উলপুর
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৮ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৮ সময়
গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংক ও গণপূর্ত অফিসে একাধিক পেট্রোলবোমা নিক্ষেপ ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের উলপুর গ্রামীণ ব্যাংক শাখায় এবং গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গ্রামীণ ব্যাংক উলপুর শাখার কোনও ক্ষতি না হলেও গনপূর্ত অফিসের একটি গাড়িতে আগুন ধরে যায়। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মডেল স্কুল রোডে গনপূর্ত অফিস ও সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় বেশ কয়েকটি হাতে বানানো প্রেট্রোলবোমা মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া রাতের বেলা ঢাকা-খুলনা মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় গাছে কেটে রাস্তায় যান চলাচল ব্যহত করে তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিস রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গোপালগঞ্জ সদর থানার ওসি শাহ আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ জেলা সদরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

গণপূর্ত অফিস কর্তৃপক্ষ জানায়, আজ ভোররাতে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এসময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, রাত ২টার পরে কে বা কারা গ্রামীন ব্যাংক লক্ষ্য করে ৫/৬ টি হাতে বানানো পেট্রোলবোমা ছুড়ে মারে। একটিতে আগুন ধরে গেলে তারা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলাজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে। গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ