ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

রাজধানীর মিরপুরে ককটেলসহ গ্রেফতার ১

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে দুটি ককটেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি।বৃহস্পতিবার (১৩ নভেম্বর)
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৫ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৫ সময়
রাজধানীর মিরপুরে ককটেলসহ গ্রেফতার ১ ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে দুটি ককটেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকালে রাজধানীর মিরপুর-১৪ থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে অন্যান্য দিনের তুলনায় আজ ঢাকার রাস্তায় সাধারণ মানুষ ও যান চলাচল বেশ কম। বিশেষ করে সড়কে বেসরকারি পরিবহনের উপস্থিতি অনেকটাই কম। তবে ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও তাদের জোটভুক্ত সহযোগী দলগুলোর নেতা-কর্মীদের। আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন তারা।

এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ডিএমপির ১৭ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা