ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

জাতি গঠনে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা ভূমিকা রাখবে: প্রধান উপদেষ্টা

জাতি গঠনে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২২ সময়
জাতি গঠনে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা ভূমিকা রাখবে: প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

জাতি গঠনে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত, নতুন কুড়ি-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেন তিনি। এ সময়, আনন্দের মাঝে শিশুদের নিজেকে আবিষ্কার করা ও তাদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।

শিশুরা শুধু নাচ-গানে সীমাবদ্ধ থাকবে কেন- এমন প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টা বলেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায়ও নিয়ে আসতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

দীর্ঘদিন পর আবারও 'নতুন কুঁড়ি' শুরু করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নতুন কুঁড়ির মতো অন্যান্য বিষয়েও মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। 

এর আগে, প্রতিযোগিতার দুই বিভাগের দুই বিজয়ীর হাতে ৩ লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা। সেইসাথে, অভিনন্দন জানান সব অংশগ্রহণকারীকে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা