ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইলেন সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগীতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২২ সময়
সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইলেন সিইসি ছবি : সংগৃহীত

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগীতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সঠিক নির্বাচন করা সম্ভব নয়। এক্ষেত্রে কমিশন শুধু রেফারির ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নিবন্ধিত ৬টি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠকে এসব কথা বলেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নিবন্ধিত এই ৬টি দলের সাথে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন।

বৈঠকে সিইসি জানান, ৫৪ টি নিবন্ধিত দলই ইসির কাছে সমান। কেউ ছোট, কেউ বড় নয়। বিভিন্ন রাজনৈতিক দল থেকে লিখিত মতামত পেয়েছে ইসি।

অন্যান্য সময়ের তুলনায় পরিস্থিতি একটু ভিন্ন জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাঁধে অনেক দায়িত্ব। তাছাড়া ঐকমত্য কমিশনের অনেক বিষয়ের ওপর পরামর্শ দরকার বলেও জানান।

সিইসি আরও বলেন, তফসিলের পর অনিয়ম বন্ধে কাজ শুরু করবে করবে নির্বাচন কমিশন। তাই নির্বাচনী প্রচারণায় যারা পোস্টার লাগিয়েছে, তাদেরকে সরিয়ে ফেলার আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা