ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুই দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১০:২০ সময়
ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান ছবি : সংগৃহীত

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুই দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী জেনি চ্যাপম্যান। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকায় অবতরণ করেন তিনি। তার এই সফরের মূল লক্ষ্য যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা। 

সফরকালে ব্রিটিশ মন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আলোচনায় থাকবে অভিবাসন, মানবিক সহায়তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দুই দেশের যৌথ অগ্রাধিকারমূলক বিষয়গুলো।

সেইসাথে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী বিশেষ করে নারী ও কন্যাশিশুদের সমর্থনে কক্সবাজারে যুক্তরাজ্য-সমর্থিত বিভিন্ন কর্মসূচিও পরিদর্শন করবেন তিনি। 

অপরদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী। কক্সবাজার সফরের পাশাপাশি যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতার ওপর একটি গোলটেবিল আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে তার। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা