ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

মুক্তির আগেই ৪০০ কোটি আয় বিজয়ের শেষ সিনেমার

এখন তিনি অভিনেতা নন, পুরোদস্তুর রাজনীতিবিদ। রাজনীতিতে যুক্ত হওয়ার আগেই শোবিজকে বিদায় জানিয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়।
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৮ সময়
মুক্তির আগেই ৪০০ কোটি আয় বিজয়ের শেষ সিনেমার ছবি : সংগৃহীত

এখন তিনি অভিনেতা নন, পুরোদস্তুর রাজনীতিবিদ। রাজনীতিতে যুক্ত হওয়ার আগেই শোবিজকে বিদায় জানিয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। রাজনীতিতে আসার আগে সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ‘জন নায়াগান’ সিনেমায়। সেই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরে শুরুতে।

ক্যারিয়ারের শেষ সিনেমায় তাকে একজন রাজনৈতিক নেতার ভূমিকায় দেখা যাবে।

নতুন খবর হলো, মুক্তির দুই মাস আগেই বিজয়ের সেই সিনেমা বাণিজ্য মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সাম্প্রতিক কালে আর কোনো তামিল সিনেমা নিয়ে এত আলোচনা হয়নি। বড় অঙ্কের প্রি-রিলিজ ব্যবসার কারণে ছবিটি ইতিমধ্যে অনুরাগী ও বাণিজ্য বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ছবিটির অগ্রিম আয় যেভাবে বাড়ছে, তা শিগগিরই ৪০০ কোটি রুপি পেরিয়ে যাবে। প্রতিদিনই কোনো না কোনো স্বত্ব বিক্রিতে ছবির আয় বাড়ছে হুড়মুড় করে।

কেবল তামিলনাড়ু থিয়েটার স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপির বেশি দামে। বিদেশি স্বত্ব থেকে আয় হয়েছে প্রায় ৮০ কোটি রুপি।

সংগীতের স্বত্ব থেকে আয় ৩৫ কোটি রুপি বলে জানা গেছে। এ ছাড়া ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিও ১১০ কোটি রুপিতে অধিগ্রহণ করেছে।

এই প্রাথমিক হিসাব অনুযায়ী, চলচ্চিত্রের মোট প্রাক-মুক্তি ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপির অঙ্ক ছাড়িয়ে গেছে। যেহেতু স্যাটেলাইট এবং অন্যান্য অঞ্চলের স্বত্ব এখনো চূড়ান্ত হয়নি, অনুমান অনুযায়ী চূড়ান্ত সংগ্রহ ৪০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে যাবে শিগগিরই।

এর আগে ত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরেতে আয়োজিত নির্বাচনী সমাবেশে অতিরিক্ত ভিড় ও গরমে সৃষ্টি বিশৃঙ্খলায় পদদলনের ঘটনা ঘটে।

যেখানে ৩৯ জনের বেশি মানুষ মারা যান, আহত হন ১৫০ জনের বেশি। এ ঘটনার পর ‘জন নায়াগান’ সিনেমার মুক্তির আলোচনা পেছনে পড়ে যায়। গুঞ্জন ছিল, সিনেমাটির মুক্তি স্থগিত হয়ে যেতে পারে।

সব গুঞ্জন উড়িয়ে ৮ নভেম্বর প্রকাশ পেল ছবিটির টাইটেল ট্র্যাক ‘থালাপতি কাছেরি’। সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হলো মুক্তির তারিখও। আগামী ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘জন নায়াগান’। 

ছবিটি পরিচালনা করছেন এইচ বিনোথ পরিচালিত। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নরেন ও প্রিয়ামণি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা