ঢাকা | |
সংবাদ শিরোনাম :

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৬৬৮ জনকে সাময়িক মনোনয়ন

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে পিএসসি। আজ মঙ্গলবার (১১
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ৬৬৮ জনকে সাময়িক মনোনয়ন ছবি : সংগৃহীত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে পিএসসি। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এই ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জনকে মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন দেয়া হয়েছে। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে মনোনয়ন দেয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর রাতে ৪৯তম বিসিএসের লিখিত ফলাফল প্রকাশ করা হয়। তাতে ১ হাজার ২১৯ জন উত্তীর্ণ হয়েছিলেন। এর আগে, প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ