ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জে ’গুণিজন’ হিসেবে পরিচিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি হেলাল আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক গৃহবধুকে ধর্ষণ,
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:১১ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:১১ সময়
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে ’গুণিজন’ হিসেবে পরিচিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি হেলাল আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক গৃহবধুকে ধর্ষণ, মারপিট ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ শহরের বিভিন্ন স্থানে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে নির্যাতিত গৃহবধু বলেন, দুই ঘণ্টার মধ্যে আমাকে হেলাল আহমেদ যদি আমাকে বিয়ে না করে তবে আমি আত্মহত্যা করবো। আমাকে মীমাংসার জন্য পঞ্চায়েত কমিটিসহ পারিবারিকভাবে চাপ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বর্তমানে ভুক্তভোগী গৃহবধু সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে হেলাল আহমেদের নানা তথ্য-উপাত্ত। অভিযুক্ত হেলাল আহমেদ দৈনিক করতোয়া পত্রিকার বহিষ্কৃত সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি।

পুলিশের কাছে ভুক্তভোগী গৃহবধু অভিযোগ করে বলেন, প্রায় ১ বছর আগে পরিবারিক সমস্যা বিষয়ে একটি মামলা সংক্রান্ত বিষয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় সাংবাদিক হেলাল আহমেদের শহরের বড়পুল এলাকায় অফিসে পরপর কয়েকদিন যান তিনি। এই সুযোগে হেলাল আহম্মেদ তাকে চায়ের সঙ্গে চেতনানাশক জাতিয় কিছু খাইয়ে অফিসের ভেতরের বেড রুমে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবত আমাকে ধর্ষণ করেন তিনি। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতেন হেলাল আহমেদ।

জানা যায়, গত সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হেলাল আহমেদ ওই নারীকে শহরে অবস্থিত তার মেয়ের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর ওই গৃহবধুকে বেধড়ক মারপিট করে তার ব্যবহৃত মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে ওই নারীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে ভুক্তভোগী ওই গৃহবধু হেলাল আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মারপিটে আহত ওই নারী থানায় আসার পর ঘটনার বিস্তারিত বর্ণনা শুনে চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। পরের দিন মঙ্গলবার ওই গৃহবধুকে মেডিক্যাল করানো হয়েছে। ওই নারী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে হেলাল আহমেদ বলেন, সাজানো ঘটনায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই নারীকে আমি কিছু করিনি, আমার বউ তাকে একটু মারধর করেছে। বিষয়টি সমঝোতা করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলায় গুণিজন হিসাবে পরিচিত সাংবাদিক হেলাল আহমেদ ২০২৩ সালের শুরু থেকেই বেকায়দায় পড়েছেন। বছরের শুরুতেই তিনি অর্থ আত্বসাতের অভিযোগে দৈনিক করতোয়া পত্রিকা থেকে বহিস্কৃত হন। মেয়াদ উর্ত্তীণ হওয়ার আগেই সিরাজগঞ্জ প্রেসসক্লাব থেকে সভাপতির পদ খোয়াতে হয় তাকে। প্রায় একই সময়ে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতির পদও হারান তিনি। হেলাল আহমেদ বর্তমানে সিরাজগঞ্জ জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারন সম্পাদক, সাংস্কৃতিক সংগঠন নজরুল একাডেমির সভাপতি, সারেগা সঙ্গীত একাডেমির সভাপতি, এপ্রেক্স ক্লাবের প্রেসিডেন্ট ও এনডিপির মানবাধিকার সংস্থার সহ-সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন বলে জানা গেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ