ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে: স্নিগ্ধ

শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন সদ্য বিএনপিতে যোগদান করা মীর
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে: স্নিগ্ধ ছবি : সংগৃহীত

শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন সদ্য বিএনপিতে যোগদান করা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে সামাজিক মাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


পোস্টে স্নিগ্ধ লিখেছেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের। বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।


এর আগে, গতকাল সোমবার নাটোরে বিএনপির এক মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় স্নিগ্ধ বলেন, ‘আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, তিনি ছোটবেলা থেকেই আমাদের আপোষহীন দেশনেত্রী শেখ.  আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বড় করেছেন।’ এরপর সামাজিক মাধ্যমে স্নিগ্ধের এই বক্তব্যের অংশটুকু বেশ ভাইরাল হয়। অনেকেই এটা নিয়ে আলোচনা-সমালোচনা করেন।


প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন স্নিগ্ধ। তারপর গত শুক্রবার (৭ নভেম্বর) রাজনীতিতে আসার কারণ স্পষ্ট করে তিনি ফেসবুকে লিখেছিলেন, আমি রাজনীতিতে কেন এলাম? শখ থেকে? বিশ্বাস করুন, রাতের পর রাত ঘুমহীন কাটানোর পর, শত শত আহত ভাইদের আর্তনাদ শোনার পর, আমি বুঝেছি শুধু কান্না দিয়ে বিচার পাওয়া যায় না। বিচার পেতে হলে, এই সিস্টেমটাকে বদলাতে হলে, আমাকে সেই জায়গায় যেতে হবে, যেখানে আইন তৈরি হয়। জানি, আমি অভিজ্ঞ নই। আমি পাকা পলিটিশিয়ানদের (রাজনীতিক) মতো গুছিয়ে মিথ্যা বলতে পারি না। অনেকসময় সত্যটাও হয়তো মুখ ফুটে তুলে ধরতে পারি না। আমি ভুল করব, হয়তো হোঁচট খাব। আমি তো সুপারম্যান নই, আমি আপনাদের মতোই রক্ত-মাংসের মানুষ। আমার ভুল হবে, আমি জানি। কিন্তু একটা কথা দিচ্ছি, আমার ভুল হলে আপনারা এভাবেই আমাকে শাসন করবেন, গালি দেবেন, কান ধরে সঠিক রাস্তায় আনবেন। আপনাদের এই ‘অভিমানমিশ্রিত কমেন্টগুলো’ আমার জন্য রিমাইন্ডার, যে আমার পিছু হটবার সুযোগ নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা