ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

সনদের বাইরের সিদ্ধান্ত মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয় : সালাহউদ্দিন

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা স্বাক্ষরকারী কোনো দল মানতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
সনদের বাইরের সিদ্ধান্ত মানতে স্বাক্ষরকারী দলগুলো বাধ্য নয় : সালাহউদ্দিন ছবি : সংগৃহীত

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা স্বাক্ষরকারী কোনো দল মানতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নতুন নতুন ইস্যু তৈরি করে যারা আন্দোলন করছে, তাদের সঙ্গে আলাপ করতে হবে। সরকার যদি সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেটা স্বাক্ষরকারী দলগুলো মানতে বাধ্য নয়। প্রেসিডেন্ট অর্ডার জারির মতো অবস্থা দেশে নেই।

কারণ এটা সংবিধানে নেই। 

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  সালাহউদ্দিন বলেন, ‘সনদে বিভিন্ন দলের কিছু নোট অব ডিসেন্ট আছে। সনদে উল্লেখ আছে ইশতেহারে উল্লেখ করে রায় পেলে সেভাবে বাস্তবায়ন করবে, অথচ সুপারিশমালায় নেই।

গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে, সেই অবস্থানে আছি।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘এখন কোনো প্রজ্ঞাপনকে যদি আদেশ হিসেবে নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, তাহলে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে। কিন্তু সেটা আইন হবে না।’ 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা