ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

বাগেরহাট-৪ আসন বহাল রাখতে ইসিকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান স্থানীয় নেতৃবৃন্দের

আদালতের রায় অনুযায়ী বাগেরহাট-৪ আসন বহাল রাখার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন, সেখানকার স্থানীয় রাজনৈতিক দল ও
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৩০ সময়
বাগেরহাট-৪ আসন বহাল রাখতে ইসিকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান স্থানীয় নেতৃবৃন্দের ছবি : সংগৃহীত

আদালতের রায় অনুযায়ী বাগেরহাট-৪ আসন বহাল রাখার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন, সেখানকার স্থানীয় রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট এলাকার বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাইকোর্টের রায়কে ন্যায়বিচার উল্লেখ করেন।

রায়ের কপি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে না এলেও, পরবর্তীতে ইসির পক্ষ থেকে বিষয়টি নিয়ে যেন আপিল না করা হয়, এ বিষয়ে ইসিকে অনুরোধ জানান তারা। এ সময় সিইসির সাথে বিষয়টি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও দাবি তাদের৷ 

এর আগে, সংসদ নির্বাচন সামনে রেখে দেশের অন্তত ৩৯টি আসনের সীমানায় ছোটবড় পরিবর্তন আসে। এতে গাজীপুরে একটি আসন বেড়ে বাগেরহাটে একটি আসন বাদ যায়।

পরবর্তীতে, গতকাল সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রায়ে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল থাকাসহ গাজীপুরে একটি আসন কমানোর নির্দেশ দেয়া হয়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা