ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

জ্বালাও-পোড়াও করে আ. লীগ প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড

সন্ত্রাসী কর্মকাণ্ড করা আওয়ামী লীগের নেশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন,
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ২:১০ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ২:১০ সময়
জ্বালাও-পোড়াও করে আ. লীগ প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড ছবি : সংগৃহীত

সন্ত্রাসী কর্মকাণ্ড করা আওয়ামী লীগের নেশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। দেশি-বিদেশি কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না।

ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  প্রেসসচিব বলেন, পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই। এটাকে আমরা সিরিয়াস কিছু নিচ্ছি না।

যারা পলিটিক্যাল পার্টি, যারা ঐক্যমত কমিশনের সঙ্গে কথা বলেছেন, তারা নয় মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আলোচনা করেছে। আমরা আশা করছি, তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধ, সেটা কিছু সময়ের মত ঐক্য হবে। সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে।

মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে।

কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. হিলাল উদ্দিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা