ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর দাবি

পহেলা ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু করার দাবি জানিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদের সাংস্কৃতিক কর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ২:৭ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ২:৭ সময়
পহেলা ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর দাবি ছবি : সংগৃহীত

পহেলা ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু করার দাবি জানিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদের সাংস্কৃতিক কর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত সাহিত্যিক, পাঠক, প্রকাশক সমাবেশে একথা বলেন তারা। 

সমাবেশে বক্তারা ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে একুশে বইমেলা আয়োজনের পাশাপাশি স্টলভাড়া কমানোর দাবিও তোলেন। ভাড়া না কমলে প্রকাশকরা নিরুৎসাহিত হন বলেও মন্তব্য তাদের। 

এসময় তারা বলেন, বিগত ৫৪ বছর ধরে সুনামের সাথে এবং সময়মতো বইমেলা অনুষ্ঠিত হয়েছে, করোনাকালীন সময়েও থেমে থাকেনি বইমেলা। অথচ এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের অজুহাত দিয়ে বইমেলা নিয়ে টালবাহানা করছে। তারা বাণিজ্যমেলার নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও বইমেলার নিরাপত্তা নিশ্চিতে নারাজ। 

সরকারের সমালোচনা করে তারা বলেন, একটি কুচক্রী মহল সময়মতো বইমেলা অনুষ্ঠিত হতে সরকারকে ভুল বুঝানোর চেষ্টা করছে। 

সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যক্রমকে অপরিপক্ক বলেও দাবি করেন তারা। 

তারা আরও বলেন, সরকার সংস্কৃতির নামে ড্রোন শো করলেও বইমেলা নিয়ে উদাসীন। অংশীজনদের সাথে আলোচনা না করে সরকার মেলায় সময় নির্ধারণের মাধ্যমে নিজেদের দোদুল্যমানতাকে প্রকাশ করছে বলে অভিযোগ করেন তারা। 

সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে যমুনা অভিমুখে পদযাত্রা বের করেন তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ