ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

ভিসানীতির কারণে বিএনপি বিপদে পড়বে কেন, বরং আরও শক্তিশালী হয়েছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসানীতি খুশির খবর নয়, বরং দেশের
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৩৩ সময়
ভিসানীতির কারণে বিএনপি বিপদে পড়বে কেন, বরং আরও শক্তিশালী হয়েছে : ফখরুল ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসানীতি খুশির খবর নয়, বরং দেশের জন্য লজ্জার।’

তিনি বলেন, এই কর্তৃত্ববাদী সরকার দেশকে জিম্মি করে রেখেছে। তাদের কথাবার্তা শুনে মনে হয় এ দেশে শুধু তারাই থাকতে পারবে। সরকারের লোকজন বলছে, ভিসানীতির ফলে বিএনপি বিপদে আছে। বিএনপি কেন বিপদে পড়বে, আসলে বিএনপির কোনো বিপদ নয় বরং আন্দোলন করতে যেয়ে আরও শক্তিশালী হয়েছে বিএনপি।’

বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রেস ক্লাবে বিএনপির সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান শাহের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ’ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসানীতি প্রসঙ্গে বলেন, ‘আজ মির্জা ফখরুল ধমক দিয়ে নিষেধাজ্ঞার কথা বলে। নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আর ভয় দেখায় মির্জা ফখরুল।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারেননি। আমাদের একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারেননি, আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে থামান যাবে না। আমরা কারও নিষেধাজ্ঞা পরোয়া করি না। আমরা পরোয়া করি আমাদের সংবিধান। আমরা চলব আমাদের সংবিধান অনুযায়ী, আমরা কোনো দেশের নিষেধাজ্ঞা মানি না।’

ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের জবাবে আজ (বুধবার) মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারকে সরকার বলা যায় না। আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিলাম শুধু ভূখণ্ড বা ম্যাপ পাওয়া জন্য নয়। আমরা চেয়েছিলাম একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেখানে আমার কথা বলার অধিকার, বিভিন্ন সংগঠন করার অধিকার থাকবে। গতকাল এক ছেলের সঙ্গে কথা হলো। সে বিসিএস লিখিত পরীক্ষায় পাস করেছে। কিন্তু পরিবার বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকায় চাকরি হয়নি। বিএনপি পরিবারের সঙ্গে ন্যূনতম সম্পর্ক থাকলে তার চাকরি-প্রমোশন হয় না। প্রত্যেক মানুষ আজ মিথ্যা মামলার জন্য অসহ্য হয়ে পড়ছে।’

বিএনপির সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহের স্মরণে তিনি বলেন, সেনাবাহিনী থেকে যে নেতা বের হয়ে আসেন তিনি যোগ্যতা-দক্ষতা নিয়ে বের হয়ে আসেন। বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের রাজনীতিকে ভালোবেসে, বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। উনার মতো নেতা কমই পাওয়া যায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা