ঢাকা | |
সংবাদ শিরোনাম :

গাজীপুরে কোনাবাড়ীতে অগ্নিকাণ্ড, ৭ দোকান পুড়ে ছাই

গাজীপুরের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
গাজীপুরে কোনাবাড়ীতে অগ্নিকাণ্ড, ৭ দোকান পুড়ে ছাই ছবি : সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। 

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় খোকনের লেপ তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ