ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৩

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে।
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৫ সময়
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ১৩ ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। আহত হয় আরও ৩৫ জন। সোমবার (১০ নভেম্বর, ২০২৫) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঘটনাস্থলে প্রথমে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণের ঘটে। এতে পাশে থাকা আরও তিনটি গাড়িতে আগুন লাগে এবং বিস্ফোরণ ঘটে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতোমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর দিল্লিজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই বিস্ফোরণের পেছনে কোনো রকম জঙ্গি সংগঠনের ভূমিকা রয়েছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। নাশকতার বিষয়টি মাথায় রেখে ভারতের আরও তিন মেগাসিটি—মুম্বাই, চেন্নাই ও কলকাতায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চরম সতর্কতা জারি করা হয়েছে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও জনবহুল এলাকায়।

নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক, এনএসজি এবং এনআইএ–র আধিকারিকরা তদন্তের কাজ করছেন।

এদিকে, দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি স্তম্ভিত। বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ