ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আজ বায়ুদূষণের শীর্ষে করাচি, ঢাকা সপ্তম

বায়ুদূষণের শীর্ষে আজ পাকিস্তানের করাচি। অন্যদিকে, রাজধানী ঢাকার অবস্থান ৭ নম্বরে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৭ মিনিটে
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:০ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:০ সময়
আজ বায়ুদূষণের শীর্ষে করাচি, ঢাকা সপ্তম ছবি : সংগৃহীত
বায়ুদূষণের শীর্ষে আজ পাকিস্তানের করাচি। অন্যদিকে, রাজধানী ঢাকার অবস্থান ৭ নম্বরে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

দূষণ তালিকায় প্রথম অবস্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ১৯৩ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। শহরটির স্কোর ১৬৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের আরও একটি শহর লাহোর।

তালিকায় ষষ্ঠ নম্বরে রয়েছে ভারতের দিল্লি। রাজধানী ঢাকা রয়েছে ৭ নম্বরে এবং স্কোর ১৩২ অর্থাৎ ঢাকার বায়ু আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের  ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য ঢাকার বায়ু ক্ষতিকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ