ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করলো পুলিশ, সাংবাদিকসহ কয়েকজন আহত

রাজধানীর শাহবাগে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে অবস্থানরত শিক্ষকদের ওপর সাউন্ড গেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়েছে।
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করলো পুলিশ, সাংবাদিকসহ কয়েকজন আহত ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে অবস্থানরত শিক্ষকদের ওপর সাউন্ড গেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এছাড়া, তাদের বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন তারা।

শিক্ষকদের অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ তাদের ওপর হামলা করেছে। এতে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচার করার দাবিও জানান শিক্ষকরা।

শিক্ষকরা আরও জানান, দাবি না মানা হলে প্রাথমিক শিক্ষা অচল করে দেয়া হবে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে

এর আগে, শনিবার শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। সেখান থেকে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দেয় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার