ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

মহাসড়কের বেহাল অবস্থা, নৌপথ সচল রাখার ওপর গুরুত্ব দিলেন উপদেষ্টা

সারা দেশে মহাসড়কের বেহাল অবস্থা উল্লেখ করে নৌপথ সচল রাখার ওপর গুরুত্ব দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ৪:২ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ৪:২ সময়
মহাসড়কের বেহাল অবস্থা, নৌপথ সচল রাখার ওপর গুরুত্ব দিলেন উপদেষ্টা ছবি : সংগৃহীত

সারা দেশে মহাসড়কের বেহাল অবস্থা উল্লেখ করে নৌপথ সচল রাখার ওপর গুরুত্ব দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৮ নভেম্বর) পাবনার নগরবাড়ি নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্স এর উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ আহ্বান জানান।

তিনি বলেন, অতীতে একমাত্র নদী পথই ছিল যাতায়তের একমাত্র উপায়। বর্তমানে সড়কের যে অবস্থা তাতে করে সড়ক ব্যবস্থার উন্নতি করতে গেলে আমাদের আরও ২০ বছর বসে থাকতে হবে। সংস্কার করবার কিছুদিন পরে আবার সেই একই অবস্থা। এই অবস্থায় কন্টিনার গুলো লাইটার জাহাজের মাধ্যমে নদী পথে এই নদী বন্দরে আনার জন্য নৌপথ ডেজিং করা হবে। 

বিআইডব্লিউটি'র চেয়ারম্যান কমরেড আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।

মূলত, ৫৬৩ কোটি টাকা ব্যয় ধরে ৩৬ একর জায়গার উপর ২০১৮ সালে বেড়া উপজেলার নগরবাড়ি ঘাটে যমুনা নদীর পাড়ে শুরু হয় নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্স এর কর্মযজ্ঞ। চার বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুনে। তবে ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতাসহ নানা জটিলতা থাকায় মেয়াদ বাড়ানো হয় দুই বার।  

আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই নৌবন্দরে তৈরি হয়েছে ৩৬০ মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়ার হাউজ, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজসহ দ্রুততম সময়ে পণ্য লোড আনলোডের সকল সুব্যবস্থা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা