ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিপিএলে কোচের ভূমিকায় ইমরুল কায়েস

বিপিএলের গত মৌসুমে খেলোয়াড় হিসেবে অংশ নিলেও এবার বদলাতে যাচ্ছে ইমরুল কায়েসের ভূমিকা। নতুন আসরের বিপিএলে তার অভিষেক
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫১ সময়
বিপিএলে কোচের ভূমিকায় ইমরুল কায়েস ছবি : সংগৃহীত

বিপিএলের গত মৌসুমে খেলোয়াড় হিসেবে অংশ নিলেও এবার বদলাতে যাচ্ছে ইমরুল কায়েসের ভূমিকা। নতুন আসরের বিপিএলে তার অভিষেক হচ্ছে কোচ হিসেবে। 

বিপিএলের নতুন মৌসুমের প্রস্তুতি চলছে। আস্তে আস্তে দলগুলো তাদের স্কোয়াড সাজাতে শুরু করেছে।

এবারের বিপিএলে সিলেট দলটি নতুন নাম নিয়ে মাঠে নামবে। ‘সিলেট টাইটানস’ হবে তাদের নতুন পরিচয়। ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যেই কিছু প্রথমিক পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে একাধিক খেলোয়াড়কে দলভুক্ত করা হয়েছে। নতুন চেহারায় এসেছে তাদের ড্রেসিংরুমও।

সিলেট টাইটানসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেতে চলেছেন সোহেল ইসলাম। ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন ইমরুল কায়েস, পেস বোলিং কোচ হিসেবে আসছেন সৈয়দ রাসেল এবং ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন কিমসলি রব। 

দলটির স্কোয়াডও শক্তিশালী হচ্ছে, এরই মধ্যে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ নিশ্চিত হয়েছেন সিলেট টাইটানসের সদস্য হিসেবে। মিরাজকেই দেওয়া হয়েছে দলের অধিনায়কত্বের দায়িত্ব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ