ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

১৫ নভেম্বর নতুন রঙের পোশাক পাচ্ছে পুলিশ, মানসিকতা পরিবর্তনের তাগিদ বিশ্লেষকদের

জুলাই গণঅভ্যুত্থানে বির্তকিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। ৫ আগস্টের পর নিরাপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
১৫ নভেম্বর নতুন রঙের পোশাক পাচ্ছে পুলিশ, মানসিকতা পরিবর্তনের তাগিদ বিশ্লেষকদের ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে বির্তকিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। ৫ আগস্টের পর নিরাপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে পড়ে। তখন বাহিনীটির সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এই সবকিছু মাথা রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

প্রাথমিক পর্যায়ে র‍্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ের পোশাকের ট্রায়ালও দেয়া হয়। যদিও নতুন পোশাকের কাপড়ের রং নিয়ে প্রশ্ন ওঠে। এরপর পুলিশের জন্য গাঢ় নীল রঙের পরিবর্তে লোহার বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়। 

চলতি মাসের ১৫ তারিখ থেকে পুলিশকে আর চিরচেনা পোশাকে দেখা যাবে না। কনস্টবেল থেকে শুরু করে আইজিপি সকল স্তরে আয়রন রংয়ের পোশাক ব্যবহার করা হবে। 

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ এবং পিবিআইয়ের সদস্যদের এই পোশাক দেয়া হচ্ছে। তবে পর্যায়ক্রমে পুলিশের সকল ইউনিটকে এই পোশাক সরবরাহ করা হবে।

তবে র‍্যাবের পোশাকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। র‍্যাব জানায়, বাহিনীর সদস্যরা আপাতত কালো রংয়ের পোশাকই পরিধান করবেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছেন, যাচাই বাছাই শেষে চূড়ান্ত হলে পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ততদিন পর্যন্ত পুরোনো ডিজাইনের পোশাকই থাকবে। 

এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু পোশাক নয় পুলিশের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। 

অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেছেন, পুলিশের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা না গেলে নতুন পোশাক কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তোলার জন্য প্রশিক্ষণসহ নানা ধরনের পদক্ষেপ নিতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা