ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

রাজধানী থেকে আ. লীগ নেতা মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের শ্যালক ফয়েজ আহমেদসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩২ সময়
রাজধানী থেকে আ. লীগ নেতা মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের শ্যালক ফয়েজ আহমেদসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মাহবুব উল আলম হানিফের শ্যালক ও খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ আহমেদ, মহানগর উত্তর যুবলীগের ২৭ নং ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন (৪৪), চাঁদপুরের তিনবারের চেয়ারম্যান মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. মশিউর রহমান (৩২), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ (২৮), আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান (৪৫)।

এদের মধ্যে তেজগাঁও থেকে শাহাদাতকে, খিলগাঁও থেকে খান জাহান আলীকে, পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মশিউরকে, বসুন্ধরা থেকে ফয়েজকে, ডেমরা থেকে টিপুকে ও লালবাগ থেকে তারিফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা