ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী-পুরুষ-শিশুসহ ৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (৬ নভেম্বর)
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ৫ ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী-পুরুষ-শিশুসহ ৫ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে তাদের আটক করা হয় ।

আটককৃত হলেন, কুষ্টিয়া জেলার খোকসা থানার একতাপুর ঈশ্বরদী গ্রামের বুদ্ধিশ্বর বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস।

৫৮ সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকালে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর থেকে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা সবাই ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল

তাদের মধ্যে একজন পুরুষ, ২ জন নারী এবং  ২ শিশু রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ