ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

জোহরান মামদানিকে অভিনন্দন জানালেন লন্ডনের মেয়র

নিউইয়র্কের মেয়র নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করায় জোহরান মামদানিকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান।
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫০ সময়
জোহরান মামদানিকে অভিনন্দন জানালেন লন্ডনের মেয়র ছবি : সংগৃহীত

নিউইয়র্কের মেয়র নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করায় জোহরান মামদানিকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সেইসাথে, সব আশঙ্কা ও অনিশ্চয়তা জয় করে বিশ্বাস ও আশাবাদকে বেছে নেয়ায় নিউইয়র্কবাসীদেরও আন্তরিক অভিনন্দন জানান তিনি। 

ব্রিটিশ মেয়র সাদিক খান বলেন, জোহরানকে তার অসাধারণ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি তার পরিবার, দল এবং নিউইয়র্ক শহরের বাসিন্দাদেরও। জোহরানের মুসলিম পরিচয় তার বিরুদ্ধে ব্যবহার করার জোর চেষ্টা চালানো হলেও তা কাজে আসেনি। তার কথার সাথে সাধারণ মানুষ নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছে। 

তিনি আরও বলেন, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কেন লন্ডনকে অপছন্দ করেন। তার রাজনৈতিক মতাদর্শের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করে লন্ডনবাসীরা। যে কারণে নিউইয়র্কও এখন তার চক্ষুশূল। লন্ডনের বাসিন্দাদের মতো নিউইয়র্কাররাও প্রেসিডেন্টের ভীতিপূর্ণ মতবাদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আশার পথ বেছে নিয়েছে। 

উল্লেখ্য, গত ৫ নভেম্বর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার গৌরব অর্জন করেন তিনি।  

পরবর্তীতে, ট্রুথ স্যোশালের এক পোস্টে জোহরান মামদানিকে সমর্থন দেয়া ইহুদিদের 'স্টুপিড' বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী। তাদের এমন পদক্ষেপ আমেরিকান ইহুদীদের বিরুদ্ধে যাবে। 

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি। তার মতো কট্টর ডানপন্থি নেতার শাসনামলে একজন মুসলিমের নিউইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা, আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত বিশ্লেষকদের। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ