ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি

জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কারে তথ্য চায় ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার/মেরামত সংক্রান্ত তথ্য চেয়ে সংশ্লিষ্টদের
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫০ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ১:৫০ সময়
জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কারে তথ্য চায় ইসি ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার/মেরামত সংক্রান্ত তথ্য চেয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৫ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই চূড়ান্ত ভোটকেন্দ্রগুলোর মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে অথবা ছোটখাট মেরামত/সংস্কার প্রয়োজন, সেসব ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, নির্ধারিত ছক মোতাবেক প্রয়োজনীয় তথ্যসহ ভোটকেন্দ্রগুলোর তালিকা আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই তালিকার হার্ডকপি ও নিকস ফন্টে সফটকপি আকারে জমা দিতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস