ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার পাকিস্তানে!

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে। পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার পাকিস্তানে! ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে। পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর এই দাবি করেছেন।

সোমবার (৩ নভেম্বর) করাচি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হানিফ গওহর এ তথ্য জানান। খবর, পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন'র।

হানিফ গওহর বলেন, আবিষ্কৃত এই স্বর্ণের খনিতে প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ মজুত রয়েছে। খননকাজ শুরুর প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ও কানাডার দুটি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ পেলেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে।

তিনি আরও জানান, স্বর্ণের এই মজুত দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য যথেষ্ট। বিষয়টি এরই মধ্যে দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে অবহিত করা হয়েছে। জানানো হয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকেও।

তবে, এই আবিষ্কৃত এই স্বর্ণের খনির বিষয়ে সরকারিভাবে এখনও কোনো তথ্য প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে, ২০২৫ সালের জুন নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণ ২৮৬.৮৩২ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৮০.৬ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি) দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ