চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের সাংগঠনিক কাঠামোর অধীনে 'স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স' -এর স্বতন্ত্র কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এটি যাত্রা শুরু করে।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এরমধ্য দিয়ে সেনাবাহিনীতে আর্মি এয়ার ডিফেন্স ব্যবস্থার পেশাদার প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের নতুন অধ্যায় সূচনা হলো বলে উল্লেখ করা হয়।
এ পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের এয়ার ডিফেন্স অফিসার ও সৈনিকদের উন্নততর প্রশিক্ষণ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’এখন থেকে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।
বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের ধারাবাহিকতায় এটি আরেকটি উল্লেখযোগ্য অর্জন বলেও উল্লেখ সেনাবাহিনী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন