চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের সাংগঠনিক কাঠামোর অধীনে 'স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স' -এর স্বতন্ত্র

স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৮ সময় , আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫৮ সময়

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের সাংগঠনিক কাঠামোর অধীনে 'স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স' -এর স্বতন্ত্র কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এটি যাত্রা শুরু করে। 

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এরমধ্য দিয়ে সেনাবাহিনীতে আর্মি এয়ার ডিফেন্স ব্যবস্থার পেশাদার প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের নতুন অধ্যায় সূচনা হলো বলে উল্লেখ করা হয়। 

এ পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের এয়ার ডিফেন্স অফিসার ও সৈনিকদের উন্নততর প্রশিক্ষণ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‘স্কুল অব আর্মি এয়ার ডিফেন্স’এখন থেকে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।

বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের ধারাবাহিকতায় এটি আরেকটি উল্লেখযোগ্য অর্জন বলেও উল্লেখ সেনাবাহিনী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯