ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড আয়ারল্যান্ড সিরিজের
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪০ সময়
জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড আয়ারল্যান্ড সিরিজের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন। যদিও আগেই পদত্যাগপত্র বিসিবিতে মেইল করেছিলেন তিনি। বুধবার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিসিবিতে আসেন এই কোচ।

গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণে ঠিক এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।

গণমাধ্যমকে জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ বলেন, কাজটা উপভোগ না করায় সরে দাঁড়াচ্ছেন। তবে পদত্যাগ করলেও এক মাসের নোটিশ পিরিয়ডে কাজ করবেন তিনি। অর্থাৎ আসছে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজে দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন।

সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং ব্যর্থতার কারণে বেশ সমালোচনার শিকার হন মোহাম্মদ সালাউদ্দিন। এছাড়া, ড্রেসিংরুমে কোন্দল আর কোরাম তৈরির অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

এর আগে, সোমবার (৩ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা