ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

মুন্সিগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন

মুন্সিগঞ্জ সদরে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে পেচানো অবস্থায় উদ্ধার হওয়া অটোরিকশা চালক মোহাম্মদ মজিবল মাঝি হত্যার সঙ্গে
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৭ সময়
মুন্সিগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ সদরে হাত-পা বাঁধা ও কম্বল দিয়ে পেচানো অবস্থায় উদ্ধার হওয়া অটোরিকশা চালক মোহাম্মদ মজিবল মাঝি হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন— সোহাগ মোল্লা (৪৩), জয় (৩১), ইমরান (৩০), হারুন (৫১) ও আলী হোসেন (৪০)। মূলত অটোরিকশা লুটের জন্যই এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত মজিবর মাঝি বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা। তিনি মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।

গত ৩১ অক্টোবর বিকেলে মাওয়া যাওয়ার কথা বলে বের হয়ে তিনি নিখোঁজ হন। ৩ নভেম্বর সকালে পঞ্চসার ইউনিয়নের রতনপুর আনসার ক্যাম্পের পাশের এক ডোবায় হাত-পা বাঁধা ও কম্বল পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, তারা মজিবলকে কৌশলে মাওয়া যাওয়ার কথা বলে পঞ্চসার ইউনিয়নের বানিক্যপাড়ার একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধারালো কেচি দিয়ে আঘাত করে এবং হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহটি গুম করার উদ্দেশ্যে কম্বল ও চাদরে পেঁচিয়ে অটোরিকশায় করে ডোবায় ফেলে দেয়।

হত্যার পর তারা মজিবরের চালানো অটোরিকশাটি বিক্রি করে দেয় বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। 

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ