ঢাকা | |

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিলেন মো: আসাদুজ্জামান।আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫০ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫০ সময়
পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিলেন মো: আসাদুজ্জামান।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নির্বাচনে অংশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া হয়েছিল।

তিনি আরও বলেন, তত্বাবধায়ক সরকার বিলোপের পর দেশের মানুষ আর ভোট দিতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার ফিরলে এই রায় ইতিহাসে অনন্য হয়ে থাকবে।

মো: আসাদুজ্জামান বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে যেটাই অন্তর্ভুক্ত করা হোক না কেন, তা সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা