ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

মুগ ডালের নামে রং মিশিয়ে মথবীজ বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলের ছয়আনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ভেজাল ও প্রতারণার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩৭ সময়
মুগ ডালের নামে রং মিশিয়ে মথবীজ বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ছয়আনী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ভেজাল ও প্রতারণার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল -এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে দেখা যায়, বাজারের কিছু ব্যবসায়ী মুগ ডালের নামে মথ ডাল বিক্রি করছে। এর পাশাপাশি ওই ডালে রং মিশিয়ে বাজারজাত করার প্রমাণও পাওয়া যায়। এ ঘটনায় ছয়আনী বাজারের ‘মা লক্ষ্মী এন্টারপ্রাইজ’ ও ‘অনিক এন্টারপ্রাইজ’ নামের দুই দোকানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আসাদুজ্জামান রোমেল বলেন, মুগ ডাল বলে মথ ডাল বিক্রি করা এবং তাতে রং মেশানো স্পষ্ট প্রতারণা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ সময়, উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মিয়া।

ব্যবসায়ীদের দাবি, তারা পাইকারি বাজার থেকে যেভাবে ডাল সংগ্রহ করেন, সেভাবেই বিক্রি করেন। বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলেও জানান।

সাধারণ ক্রেতারা বলেন, বাজারে আসল ও নকল পণ্যের পার্থক্য করা এখন কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের নিয়মিত তদারকি থাকলে এমন প্রতারণা অনেকটাই বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস