ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

জনগণ নির্বাচনমুখী হলে কোনো কিছুই বাধা হতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মূল
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৩৬ সময়
জনগণ নির্বাচনমুখী হলে কোনো কিছুই বাধা হতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। তারা নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও পারবে না।

বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, যেসব দল নির্বাচনে অংশ নেবে তাদেরও দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। এছাড়াও নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এক সাথে কাজ করলে কোন সমস্যা হবে না। নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে হবে ফ্রি, ফেয়ার ক্রেডিবিল ও উৎসবমুখর। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন ধরনের হুমকি নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবার্চনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অনেক গুজব রটানোর শঙ্কা রয়েছে, এক্ষেত্রেও মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা নেবে।

পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায় অভিযোগ করে সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, সত্যি ঘটনাটা আপনারা তুলে ধরবেন। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতাও কামনা করেন উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা