ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

খালেদা জিয়াসহ শীর্ষ পর্যায়ের কিছু আসন বাদে সব আসনেই প্রার্থী দেবে এনসিপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:১ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:১ সময়
খালেদা জিয়াসহ শীর্ষ পর্যায়ের কিছু আসন বাদে সব আসনেই প্রার্থী দেবে এনসিপি ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে নাহিদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন খালেদা জিয়াসহ আরও যারা আছেন, তাদের জন্য ওই আসনে প্রার্থী দেবে না। বাকি আসনগুলোতে প্রার্থী দেয়ার ব্যাপারে প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনীতিতে পেশিশক্তির মালিক, কালো টাকার মালিক, স্থানীয়ভাবে যারা গডফাদারগিরি করে তারা নির্বাচনে দাঁড়ায়। তবে সেই অপসংস্কৃতি চ্যালেঞ্জ করবে এনসিপি। খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের পাশে থাকে— এমন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চান বলে মন্তব্য করেন নাহিদ।

এদিক, এনসিপির জোট প্রসঙ্গে নাহিদ বলেন, সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়। জুলাই সনদ সংস্কারে আমাদের যেসব দাবি রয়েছে, সেগুলোর সঙ্গে কোনো দল সংহতি জানালে, জোটের বিষয়ে ভেবে দেখা হবে। এখন পর্যন্ত এককভাবে প্রস্তুতি নিচ্ছি। নভেম্বরের ১৫ তারিখের মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ