ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

৫ দল নিয়ে এবারের বিপিএল, থাকছে না বরিশাল-খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৫ নভেম্বর)
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
৫ দল নিয়ে এবারের বিপিএল, থাকছে না বরিশাল-খুলনা ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৫ নভেম্বর) সভা শেষে চূড়ান্ত পাঁচ দলের নাম ঘোষণা করে বিসিবি। 

বিসিবি জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরকে দল দেয়া হয়েছে। এর মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস, রাজশাহী থেকে দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ দল চেয়েছিল। মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। চট্টগ্রাম দেয়া হয়েছে টাইএঙ্গেল স্পোর্টসকে, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি। 

বিপিএলের পুরনো ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্সের মালিকানা প্রতিষ্ঠান মাইন্ড ট্রি এবারও দল নিতে আবেদন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা দল পায়নি। বরিশাল থেকে দল নিতে আবেদন করেছিল আকাশবাড়ী হলিডেজ। শেষ পর্যন্ত তারাও ফ্র্যাঞ্চাইজি পায়নি।  

বিপিএলের দল নিতে ১১টি ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছিল। এর মধ্যে ৩টি ফ্র্যাঞ্চাইজি বিসিবির দেওয়া শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়ে যায়। টিকে থাকা আট প্রতিষ্ঠান থেকে পাঁচটিকে চূড়ান্ত করে বিসিবি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শর্ত পূরণ করতে না পারা সাপেক্ষে খেলোয়াড় ড্রাফটের সময় চারটা দলও যদি হয়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়া ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে বলেও জানানো হয়েছে।

বিসিবি আর্থিক বিষয়ে কঠোর থেকেই আসন্ন বিপিএল আয়োজন করতে চায়। এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরের শেষ ভাগে বিপিএল শুরু করতে চান তারা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?