ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন জোহরান মামদানি

নিউইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৪ সময়
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন জোহরান মামদানি ছবি : সংগৃহীত

নিউইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি। 

আজ বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আলজাজিরা। 

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) -এর বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, নিউইয়র্ক সিটির নিবিড়ভাবে পর্যবেক্ষিত মেয়র নির্বাচনে জোহরান মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে জয়লাভ করেছেন। এর মাধ্যমে নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দাবিদার মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র হবেন। 

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটিই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা।

গতকাল নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৮টা)।

শহরের অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তরুণসহ সব বয়সী ভোটারের মধ্যে বেশ সাড়াও পেয়েছেন। এর প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি। তার মতো কট্টর ডানপন্থি নেতার শাসনামলে একজন মুসলিমের নিউইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত বিশ্লেষকদের। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ