ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি, নারী-শিশুসহ উদ্ধার ২৫

কক্সবাজারের টেকনাফে নৌপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহরণ করে বন্দি রাখা নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৬ সময়
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি, নারী-শিশুসহ উদ্ধার ২৫ ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নৌপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহরণ করে বন্দি রাখা নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ দল।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া গহীন পাহাড় থেকে এসব ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে এসময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নৌপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার জুম্মা পাড়া পাহাড়ে পাচারকারীদের আস্তানায় বন্দি করে রাখা হয়েছে।

এ সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর একটি যৌথ দল পাহাড়ে  সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এসময় পাহাড়ে পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২৫ জন ব্যক্তিকে উদ্ধার করে।

তিনি আরো জানান, অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে নৌ বাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস