ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় তামিম ইকবাল

একের পর এক নাটকীয়তার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। এই মনে হচ্ছে সব ঠিক, আবার পর মুহুর্তেই সব
  • আপলোড সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ২৬ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:২১ সময়
বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় তামিম ইকবাল তামিম ইকবাল
একের পর এক নাটকীয়তার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। এই মনে হচ্ছে সব ঠিক, আবার পর মুহুর্তেই সব এলোমেলো। তিন মাস আগেও বাংলাদেশকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তামিম ইকবাল। এরপর অবসরে গেলেন, অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরলেন, অধিনায়কত্ব ছেড়েছেন, দলে অনিয়মিত হয়েছেন। সবশেষ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে তার ব্যাটিং দেখেতে পারে ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপ দলে তিনিই ওপেন করবেন এটা যখন প্রায় নিশ্চিত ঠিক তখনই শোনা যাচ্ছে নানারকম গুঞ্জন।

বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কায় এই অভিজ্ঞ ওপেনার। চোট কাটিয়ে চলমান নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছিলেন তামিম। তবে এক ম্যাচ খেলেই আবারও বিশ্রামে গেলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্রাম বললেও, কিছুটা চোট আছে এই ওপেনারের। পুরোপুরি ফিট নন এ কথা তিনি নিজেও স্বীকার করেছেন।

সোমবার রাতে জানা যায়, আসন্ন বিশ্বকাপে ৫ ম্যাচ খেলতে চেয়েছেন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমন কথা জানিয়েছেন এই ওপেনার। তবে তামিমের এমন সিদ্ধান্ত জানানোর পর সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আলোচনা করেছেন শীর্ষ বোর্ড কর্তাদের সঙ্গে। সেই আলোচনায় মেলেনি আলোর দেখা।

বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় হয় সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। যে আলোচনা শুরু হয় রাত ১১টা ৫০ মিনিটে। বৈঠক শেষে রাত সাড়ে ১২টায় বের হয়ে যান সাকিব আল হাসান। মূলত তামিম যে পুরো ফিট নন, এটি বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের বিবেচনায় নিতে বলেছেন তিনি।

শেষ পর্যন্ত কি তাহলে তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করা হবে নাকি তার অভিজ্ঞতা বিবেচনা করে তাকে নিয়েই দল গঠন করা হবে। আবারও একটি অনিশ্চিত এবং অস্বস্তিকর সময় পার করছে বিসিবি ও টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত তামিম বিশ্বকাপে থাকবেন কিনা তা এখন কেবল সময়ই বলে দেবে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা