ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

রাস্তায় আওয়ামী লীগ পেলেই পেটাবেন—হবে না : মোশাররফ হোসেন

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘এখন আওয়ামী লীগকে পেয়েছেন রাস্তায় পেটাবেন—না, হবে না।’
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪৫ সময়
রাস্তায় আওয়ামী লীগ পেলেই পেটাবেন—হবে না : মোশাররফ হোসেন ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘এখন আওয়ামী লীগকে পেয়েছেন রাস্তায় পেটাবেন—না, হবে না।’ তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে তাদের বিচার করবেন আদালত, আমরা আইন হাতে তুলে নেব না।’ গত রবিবার (২ নভেম্বর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ার দলীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

নেতাকর্মীদের উদ্দেশে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘কলাপাড়ায় আওয়ামী লীগ করে এমন অনেক লোক আছে না? তো আওয়ামী লীগের সবাই কি অন্যায় করছে? সবাই কি মানুষের ওপর নির্যাতন করছে? সবাই কি মানুষের ধন-সম্পদ লুট করছে? অনেক ভালো লোক কলাপাড়া আছে না? আমি যদি বিএনপি করে ১৫ বছর কলাপাড়া থাকতে পারি, তো উনাদেরও রাইট (অধিকার) আছে না কলাপাড়া থাকার?’

তিনি বলেন, ‘যারা অন্যায় করেছে অনেকে পালিয়েছে এবং তাদের বিচার করবেন আদালত।

আমরা কিন্তু কেউ আইন হাতে তুলে নেব না। আমার পাশের বাড়ির লোক হিসেবে, আমার বন্ধু হিসেবে, আমার আত্মীয় হিসেবে, আমার কলাপাড়াবাসী হিসেবে আপনারা যে যা পারেন তাদের সহায়তা করেন। কারণ, বিপদের সময় মানুষের সহায়তা করা, পাশে গিয়ে দাঁড়ানো সবচেয়ে বড় ঈমানের লক্ষণ।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘এখন আওয়ামী লীগকে পেয়েছেন রাস্তায় পেটাবেন—না, হবে না।

কারণ তারা কলাপাড়ার মানুষ, একটা আদর্শ বিশ্বাস করলে যদি মার খায়, কাল আমরা আবার ক্ষমতার বাইরে গেলে আমরাও তো মার খাব, এই কলাপাড়ায় আমরা তা চাই না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, চরমোনাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আর লক্ষ্য একটাই কলাপাড়ার উন্নয়ন করা, লক্ষ্য একটাই কলাপাড়াকে ভালো রাখা, লক্ষ্য একটাই যাতে আমরা মিলে-মিশে একসঙ্গে কাজ করতে পারি।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা