ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে গতকাল সোমবার অনুষ্ঠিত বোর্ড
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২৬ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২৬ সময়
বেতন বাড়ল নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে গতকাল সোমবার অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটারদের মাসিক বেতন বাড়ছে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত। আগে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা।

এখন তা বেড়ে হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে।

‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা আগে ৭০ হাজার টাকা পেতেন, এখন থেকে পাবেন ৯৫ হাজার। আর ‘ডি’ ক্যাটাগরিতে বেতন বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা, যা আগে ছিল ৬০ হাজার।


এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য অতিরিক্ত ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ফারজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন স্বর্ণা আক্তার। আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।

এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে সুযোগ পেলে তারা মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের